টঙ্গীর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিটি কর্পোরেশনের

টঙ্গী-পূবাইল (গাজীপুর:) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:২৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে সড়ক-মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) টঙ্গী স্টেশন রোড কলেজ গেট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে

আজ মঙ্গলবার ( এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীতে অভিযান শুরু করে জিসিসি

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রথমে অভিযান চালানো হয় অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়

অভিযান চলাকালে সড়কের ওপর বসানো বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয় এতে সাধারণ পথচারী যানবাহন চলাচলে স্বস্তির কথা জানান স্থানীয়রা

এদিকে দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলকায় একই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয় অভিযানে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে।

টঙ্গীর স্টেশন রোডে উচ্ছেদ অভিযান চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা সাংবাদিকদের বলেন, গাজীপুর মহানগরীর যানজট নিরসন সড়কের শৃঙ্খলা ফেরাতে একাধিক জায়গায় একযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সামনের দিনেও এমন অভিযান চলবে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা