বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার পেট্রোল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:০৭
অ- অ+

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ির এমএমসি ব্রিক ফিল্ডসংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের জারিকেন তল্লাশি করে মোট ৭৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দ করা পেট্রোলের আনুমানিক মূল্য ৯ হাজার ২৫০ টাকা।

মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নতুন কৌশল গ্রহণ করায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই কর্মী আটক
দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী