পুলিশের ছয় কর্মকর্তা নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
অ- অ+

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ৯ এপ্রিল পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল রেঞ্জে সংযুক্ত (বর্তমানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়নকৃত) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে ডিএমপিতে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ-পুলিশে, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সজীব ত্রিপুরাকে পুলিশ সদরদপ্তরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপিতে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপিতে পদায়ন করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা