মুন্সিগঞ্জে বিপুল গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ১০ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প।গ্রেপ্তারকৃত আসামির নাম–মোহাম্মদ কামরুজ্জামান।
শুক্রবার রাতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এতে ১০(দশ) কেজি গাঁজাসহ মোহাম্মদ কামরুজ্জামান নামে একজন ব্যক্তিকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ চার হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি একাধিক মাদক মামলায় অভিযুক্ত আসামি| পেশাদার এ মাদক কারবারি বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল|
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে|
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































