ডিআইজি নাজমুল করিমের মায়ের মৃত্যু

পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খানের মাতা মিসেস রেজিয়া খানম মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
রত্নগর্ভা এই মহিয়সী নারী দশ পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রেজিয়া খানমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
(ঢাকাটাইমস/১২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































