কেএমপির সাত থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:২৮
অ- অ+

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাত জনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১২ এপ্রিল কেএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, পুলিশ পরিদর্শক রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা