চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
অ- অ+

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় বাবুই পাখির বাসা কেটে বাচ্চা ও ডিম নষ্ট করার ঘটনায় এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতের ধান নষ্ট করার অভিযোগ তুলে তালগাছ থেকে বাবুই পাখির বাসা কেটে নিচে ফেলে দেন বাচা মিয়া (৬০)। এতে বাসাগুলোতে থাকা সদ্যজাত ছানা ও ডিম নষ্ট হয়।

ঘটনার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

ইউএনও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি তালগাছ থেকে অন্তত ২৭টি বাবুই পাখির বাসা কেটে ফেলেছেন। এতে প্রায় ২৫টি ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাচা মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী নিধন বা তাদের আবাসস্থল ধ্বংসের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’