সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:২৯
অ- অ+

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই জরুরি সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় চালু হয়েছে এই জরুরি সেবা। এর আগেও দেশের কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি ভিত্তিতে শিক্ষক-অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি বিভাগের গাড়িতে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে জ্বালানি প্রাপ্তিতে হাসপাতাল, বিদুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সাভির্স, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর/সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা লাইনে তেল সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা