হাওরের বুকে বজ্রপাত, একদিনেই হারাল পাঁচ কৃষক প্রাণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৬
অ- অ+

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক ঘটনায় এসব মৃত্যু ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নূর জামাল (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে হাবিবুর রহমান আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া (৩০) নিহত হন। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। দিরাই থানার ওসি এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা