ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১৪:৩৯| আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৪:৪২
অ- অ+

স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে বদলি করে ঢাকা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, চব্বিশের জুলাই পরবর্তী সময়ে চট্রগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। সেখানে দায়িত্ব পালনকালে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

এ বিষয়ে আজ দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের। পোস্টে তিনি বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক থাকা অবস্থায় ফরিদা খানম নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার পরোয়া না করে না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। গোপনে দুটি পক্ষের হাতে তুলে দিয়েছিলেন ২৩ শতকের বেশি জায়গা।

এছাড়াও বালুমহাল ইজারা, রেকর্ড জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে এক খাতের তহবিল অন্য খাতে ব্যয় করাসহ নানা কারণে গতবছর তাকে জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

আজকে সেই ফরিদা খানমকে গুরুত্বপূর্ণ ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এহেন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে তাদের পুরস্কৃত করা হচ্ছে কেন? পোস্টের শেষে এমন প্রশ্ন তোলেন জুলকারনাইন সায়ের।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা