ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ মে ২০২৬, ০৯:৫৫
অ- অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটি গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ নিয়ে হাসপাতালটিতে ২৪ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু।

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর স্বজন ফরিদুল ইসলাম বলেন, “প্রথমে জ্বর তারপর ঠাণ্ডা-সর্দিতে আক্রান্ত হয় আমার ১১ মাস বয়সী শিশু। তারপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাম হয়েছে বলে জানান। এখানে ১১ দিন ধরে ভর্তি রয়েছি; কিন্তু ভালো চিকিৎসার অভাবে শিশুটা সুস্থ হচ্ছে না।

সে এখনো পর্যন্ত ঠিকমত খেতে পারছে না। সারাক্ষণ তার মধ্যে অস্থিরতা কাজ করে। ওষুধ পাওয়ার পাশাপাশি ডাক্তাররা যদি ঠিকমত দায়িত্ব পালন করতো তাহলে অসুস্থ শিশুগুলো দ্রুত সুস্থ হয়ে উঠতো।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ শিশু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা