ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি জানালো বাংলাদেশ রেলওয়ে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১১:৪৩| আপডেট : ০৬ মে ২০২৬, ১১:৪৪
অ- অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, যা সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত রুটের টিকিট অনলাইনে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওইদিন ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। এরপর ধারাবাহিকভাবে ২২, ২৩, ২৪ ও ২৫ মে তারিখে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট হিসেবে বিক্রি করা হবে। তবে এসব টিকিটে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণের সুযোগ থাকবে না।

এছাড়া ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’। এসব ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ট্রেন চলবে। পাশাপাশি ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহগামী যাত্রীদের জন্যও বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলওয়ে।

(ঢাকাটাইমস/৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি