‘যশোর পুলিশের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেত্রীর অভিযোগ ভিত্তিহীন’

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৭:২৭
অ- অ+

যশোর কোতোয়ালি থানা পুলিশ তার ব্যক্তিগত গাড়ি আটক করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছে- মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা বঙ্গবন্ধু সৈনিক লীগ নেত্রী মোছা. হীরা খাতুনের এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন অযৌক্তিক বলে দাবি করেছে জেলা পুলিশ

আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে যশোরের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সম্প্রতি মোছা. হীরা খাতুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যশোর কোতোয়ালি থানার পুলিশ তার ব্যক্তিগত গাড়ি আটক করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছে

যশোর পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. হীরা খাতুন (৩৮) বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তার স্বামী মো. আলী হাসানের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন রয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ এক ব্যক্তি যশোর কোতোয়ালি থানায় ফোন করে জানান, থানার বিপরীত পাশে রিচম্যান পোশাকের শোরুমের সামনে রেড ওয়াইন রঙের টয়োটা সিএইচ-আর ব্র্যান্ডের একটি হাইব্রিড গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-২১-৪১১৩) দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পরে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া আটটার দিকে বিধি মোতাবেক জিডি মূলে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি বেওয়ারিশ হিসেবে জব্দ করে

পরে মোছা. হীরা খাতুন থানায় এসে গাড়িটির মালিকানা দাবি করেন সময় পুলিশ তাকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র আদালতে উপস্থাপন করে আদালতের হস্তান্তর আদেশ নিয়ে থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়

জেলা পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত হীরা খাতুন আদালতের কোনো হস্তান্তর আদেশ কিংবা বৈধ কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করেননি তার সংবাদ সম্মেলনে করা অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই

বিষয়ে যশোর জেলা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা ছাড়া গাড়ি হস্তান্তরের সুযোগ নেই

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কতোয়ালি থানার ওসি।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা