এমন অবস্থা জানলে উদ্বোধন করতে আসতাম না: ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১৯:১১
অ- অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতু উদ্বোধন করতে গিয়ে সেতু ও সংযোগ সড়কের বেহাল অবস্থা কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন. এমন অবস্থা জানলে সেতু উদ্বোধনে আসতেন না তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করতে যান প্রতিমন্ত্রী।

উদ্বোধনের পর সেতু সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় কাজের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে। ব্রিজের এক পাশ দিয়ে গাড়ি-ঘোড়া নিয়ে মানুষ যে যাতায়াত করবে এরকম কোনো রাস্তা নাই।’

কাজের মান নিয়ে অেসন্কোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সাড়ে পাঁচ কোটি টাকায় ব্রিজ নির্মাণ হয়েছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে যে এর আগে এমন আর দেখিনি। আগে অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না।’

ব্রিজে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করে ফরহাদ হোসেন আজাদ এমপি এই কাজের তদন্ত হওয়া উচিত বলে দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেখলাম ব্রিজ হলো ১৮ ফুট, রাস্তা ১২ ফুট। হওয়ার কথা ছিল ব্রিজ ১২ ফুট আর রাস্তা ১৮ ফুট। আমি মনে করি এই কাজের তদন্ত হওয়া উচিত। তদন্ত করে ঠিকাদার কিংবা কোনো ইঞ্জিনিয়ার যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা

এর আগে সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন

(ঢাকাটাইমস/১৬মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা