ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার বাশার তালুকদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৯:২৮| আপডেট : ০৭ জুন ২০২৬, ২০:০৩
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আবুল বাশার তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আবুল বাশার তালুকদার এর আগে সিআইডিতে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়। ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে দায়িত্ব পালন করা আবুল বাশার তালুকদার ২০২৪ সালের ১৮ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পান। বিগত সরকারের আমলে তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করে রাখা হয়েছিল।

এদিকে রবিবার ডিএমপির আরেক অফিস আদেশে পিএণ্ডআর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ খালিদ বিন নুরকে এইচআরডি বিভাগের উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র
মাত্র সাড়ে তিন বছরে জিয়াউর রহমান বাংলাদেশকে নতুন রূপ দিয়েছিলেন: মঈন খান
পুঁজিবাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ আস্থা ফেরানো, পারবে তো?
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা