জামায়াত-শিবির ধর্ষক জিসানের মতো সবসময় ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৭:৪৫
অ- অ+

জামায়াত-শিবির ধর্ষক জিসানের মতো সবসময় ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে ওঠা বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন এবং পরে ওই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর তাকে বিয়ে না করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা বলেন, এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, সবচেয়ে অবাক লেগেছে, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা ধর্ষক জিসানকে নাকি অপহৃত করা হয়েছে।

গুম একটি গুরুতর অপরাধ উল্লেখ করে রাশেদ খান বলেন, গুম বড় ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং এই শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো আচরণ করছে। তার ভাষায়, বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামী লীগের মত জালিম হয়ে উঠছে, কিন্তু তারা ধর্ষক জিসানের মত সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির এখন আর আওয়ামী লীগের বিচার চায় না, কারণ তারা নিজেরাই আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে বলে তিনি মনে করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর হিসেবেই অবতীর্ণ হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
দিল্লি বিমানবন্দরে হয়রানি, সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা