বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৯:০৫
অ- অ+

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাশেদ প্রধান বলেন, ‘আগে আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর বিএনপির হয়েছে “কার্ড বন্ধু”। তারা কথায় কথায় নতুন নতুন কার্ডের ঘোষণা দেয়। বঙ্গবন্ধুর বাকশাল টিকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্প সময়ে এতটা অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য হয়ে ওঠেনি।’

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, তাঁর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রী।

১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কর্মকাণ্ড এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বক্তব্য দেন বক্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা