ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মেরাজুলের দাফন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১৭:৪২
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে পাবলিক ক্লাব মাঠে মরহুমের জানাজা শেষে তাকে ঠাকুরগাঁও পুরাতন কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১৯ জুন) ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ডেইলি অবজারভারের এই সাবেক সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ দুপুরে তার মরদেহ ঠাকুরগাঁওয়ে আনা হয়। পাবলিক ক্লাব প্রাঙ্গণে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ঠাকুরগাঁও জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে (বোটানি) অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও আপসহীন আদর্শের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে একজন সাহসী গেরিলা যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে বিএনপি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
ঝিনাইদহে বিএনপি ও আ.লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা