মুগদা মেডিকেলে আনসারের হাতে মোবাইল চোর আটক, চুরির ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৪:১৭
অ- অ+

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় এক মোবাইল চোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর আনসার, পূর্ব জোন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত আনসারের একটি টহল দল অভিযানে ওই ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. আবু সাঈদ (২৭)। তার বাবার নাম মো. স্বপন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা।

আনসার সূত্র জানায়, আবু সাঈদ সাধারণ রোগীর বেশে গত ২৪ জুন দিবাগত রাত থেকে হাসপাতালে অবস্থান করছিলেন। হাসপাতাল এলাকায় মোবাইল চুরির ঘটনা আনসার সদস্যদের নজরে এলে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার পর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া আনসারের টহল দলে ছিলেন প্লাটুন কমান্ডার (পিসি) মো. আতাউর রহমান, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আনিস মিয়া এবং আনসার সদস্য মো. হাসান মোল্লা ও মো. আলমগীর।

ঢাকা মহানগর আনসার, পূর্ব জোনের উপপরিচালক ও জোন কমান্ডার মো. আনোয়ার হোসেন (বিপিএম) বলেন, পূর্ব জোনের আওতাভুক্ত বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে নিয়োজিত আনসার সদস্যরা প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছেন। হাসপাতাল, ব্যাংক, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মোবাইল চোর, ছিনতাইকারী ও দালাল চক্রের সদস্যদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা