লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা: বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৫:৫৩
অ- অ+

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি বা অন্য কোনো বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন ও পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটি বলেছে, আইন অমান্য করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন ওয়াকিটকি জব্দ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট থানায় মামলাও দায়ের করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর সংশোধিত বিধান অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।

সংস্থাটি আরও জানায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এসব যন্ত্র ব্যবহার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতানসহ সব ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, যথাযথ অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করা যাবে না। অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে এবং সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কমিশন।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড) a

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের সঙ্গে বিরোধের পর মেলোনিকে আপ্যায়ন করতে যাচ্ছেন মাখোঁ
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার
মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান ভূমিমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা