আব্দুল্লাহপুরে ছিনতাইয়ের সময় তিনজন আটক, ছুরি ও মাদকসামগ্রী উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৬:১৮| আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:২০
অ- অ+

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর কাছ থেকে ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক অভিযানে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. রমজান (২০), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মোহাম্মদ রাকিব হোসেন (১৮) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোহাম্মদ রবিউল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মাইনুর বেগম (৫৫) হবিগঞ্জ জেলার ছোট বউলা গ্রামের বাসিন্দা। আজ সকাল আটটার দিকে তিনি আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তিন ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি দেখে কয়েকজন মোটরসাইকেল আরোহী চিৎকার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ট্রাফিক সার্জেন্ট এস এম জাকারিয়া সজিব ও কনস্টেবল বজলুর রহমান দ্রুত ধাওয়া দিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো ছুরি, নগদ এক হাজার ৪০০ টাকা, পাঁচটি গ্যাস লাইটার, দুটি মোবাইল সিম এবং গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা
অতিরিক্ত কাজে কারখানায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ
ট্রাম্পের সঙ্গে বিরোধের পর মেলোনিকে আপ্যায়ন করতে যাচ্ছেন মাখোঁ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা