ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৮:২৪| আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৮:২৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় অদূরে হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের করবে রেলওয়ে পুলিশ।

(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন