আজ কাবা শরিফের ওপর সরাসরি সূর্য, দেখা যাবে না কোনো ছায়া

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১৪:৪৭
অ- অ+

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আজ (১৫ জুলাই) ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করবে, ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় চলে আসায় কাবা শরিফের ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

বাংলাদেশ সময় অনুযায়ী ঘটনাটি ঘটবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল ঘটনাকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত মুসল্লিরা কোনো কম্পাস বা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার সঠিক দিক নির্ণয় করতে পারবেন।

এ জন্য নির্ধারিত সময়ে খোলা ও সমতল স্থানে একটি লাঠি বা দণ্ড সোজাভাবে খাড়া করে রাখতে হবে। তখন সূর্যের আলোতে যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবা শরিফ তথা কিবলার দিক।

বিশেষজ্ঞরা বলছেন, বছরে সাধারণত দুইবার সূর্য সরাসরি কাবা শরিফের ওপর অবস্থান করে। পৃথিবীর কক্ষপথ ও সূর্যের আপাত অবস্থান পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটে থাকে।

আধুনিক জিপিএস, ডিজিটাল কম্পাস ও নেভিগেশন প্রযুক্তির আগেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কিবলার দিক নির্ধারণে এই জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতির ওপর নির্ভর করতেন। এখনো এটি কিবলার দিক যাচাইয়ের সবচেয়ে সহজ, নির্ভুল ও বৈজ্ঞানিক উপায়গুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্বের কারণে প্রতি বছর এ ঘটনাটি মুসলিম বিশ্ব এবং জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে। এবারও বিশ্বের বিভিন্ন দেশে মুসল্লিরা নির্ধারিত সময়ে কিবলার দিক যাচাইয়ের প্রস্তুতি নিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
পঞ্চগড়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ডলারের ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা