বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ০৯:৪৯
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের প্রভাবে আজ সোমবার (২০ জুলাই) স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদায় কিছুটা পরিবর্তন এসেছে।

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য প্রতি আউন্স ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল।

এদিকে, জর্ডানে অন্তত দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানে টানা নবম রাতের মতো হামলা চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও নতুন করে ইরানি হামলার তথ্য জানিয়েছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ছুটির দিনে উত্তেজনা বৃদ্ধির ঘটনা উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। তার মতে, অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা যদি আরও বাড়ে, তবে তা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ এতে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন। ৩ হাজার ৮৮৬ ডলারকে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর নিচে দাম নেমে গেলে স্বর্ণের মূল্য আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে যেতে পারে।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা