ইরানে নতুন করে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১০:১৬
অ- অ+

ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ১২তম দিনেও দেশটির ওপর মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ইরানের কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে ইরানের বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

বুশেহরের উপ-গভর্নর ফার্স নিউজকে জানিয়েছেন, ওই এলাকায় একই দিনে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা চালানো হয় বলে জানান তিনি।

বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। খুজেস্তানের উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়েও মার্কিন হামলার ঘটনা ঘটে। সীমান্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন।

সালামচেহ সীমান্ত ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমিত পরিসরে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে চলমান সংঘাত নিরসনে এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে সেই সমঝোতা কার্যত ভেস্তে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, কনসার্ট ২৪ জুলাই
ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা