চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১১:৫১
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

বিজিবি জানায়, রবিবার (৯ আগস্ট) রাত ৩টা ১০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহলদলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তিনজন শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

পরে সকাল ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করবে কোস্ট গার্ড
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিল বিএনপি
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন
সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা