তাহিরপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ২০:৩৮
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩শ বোতল ফেনসিডিল,৬ বস্তা ফুচকা ৯ বস্তা রসুন জব্দ করেছে।

শনিবার(২৩ আগস্ট) দুপুরের উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্ব পাড়ায় ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী জানান,লাউড়েরগড় পূর্ব হাঠি মস্তু মিয়ার ছেলে বিশিষ্ট চোরাকারবারি কাজী মিয়ার বোন জামাই আসাদুল অরুপে এরশাদুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক নির্মূল কমিটির বিশেষ অভিযান চালায়। এসময় ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা, ৯ বস্তা রসুন জব্দ করে। পরে পুলিশ কে খবর দিলে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসী তার কাছে উদ্ধার করা মালামাল হস্তান্তর করে।

এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল জানান, মাদক নির্মূল কমিটি আমাদেরকে জানানেল আমরা ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ৯ বস্তা রসুন জব্দ করে থানায় এসেছি। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন