সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৮:৪৯
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের চাপায় মোশাররফ হোসেন নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার সকালে শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন।

নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মেহেদী হাসান বলেন, সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিক্ষক মোশারফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার
বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা
চাকরিচ্যুত ফরিদা কীভাবে এখনো ডিএমপির যুগ্ম কমিশনার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা