বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৭
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিশুদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘রাজনীতিতে কর্মসূচি, মিছিল ও মিটিংয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর শৈশব ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
জিগাতলার হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালকে এক লাখ টাকা জরিমানা
সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
বগুড়া শজিমেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬ কারাগারে  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা