সিরাজগঞ্জ হাজতখানা থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭
অ- অ+

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হাজতখানায় ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ ও দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে হাজতখানায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন (২২)। তিনি শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পলাতক চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে ঘটনার দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানীর সাথে কথা হলে তিনি বলেন, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। এ সময় কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে হাজতখানা থেকে বেরিয়ে যান মোমিন। পরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে বলে জানান রওশন ইয়াজদানী।

(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4