বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহে পুলিশের ব্রিফিং

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৮:৪৯
অ- অ+

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা–২০২৬ উপলক্ষে ময়মনসিংহে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও পরীক্ষা পরিচালনা বোর্ডের (ময়মনসিংহ রেঞ্জ) সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান।

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ অফিস ও ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারাও ব্রিফিংয়ে অংশ নেন।

পরীক্ষায় সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ সদরদপ্তর থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকের আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত