ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর)প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৫:০৪
অ- অ+

গাজীপুরের পূবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশুটির নাম নাফিস সরদার (১৫)। সে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকার রাসেদ সরদার এর ছেলে । ছেলেটি উওরায় পরিবারের সাথে বসবাস করত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান শাখায় লেখাপড়া করত ।শিশুটির হঠাৎ জ্বর হলে প্রথমে তাকে মুনছুর আলী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবংগত রবিবার রাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শিশুটির শরীরে প্লাটিলেট দ্রুত কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুধকুমারের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ২০ গ্রাম
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা