বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৮:২৭
অ- অ+

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি তথ্য চেয়েছে সরকার। পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ ও ক্ষতিপূরণ মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত গত বৃহস্পতিবারের এক পত্রে এতথ্য চাওয়া হয়।

এর আগে সম্প্রতি বন্যা পরিস্থিতি মোকাবিলা, জরুরি সাড়াদান ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির ডাটাবেজ তৈরির প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আক্রান্ত জেলাগুলোতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য দ্রুততম সময়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মন্ত্রণালয়ের ওই নির্দেশনার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে গত বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের স্ব-স্ব প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নির্দিষ্ট ইমেইলে ([email protected]⁠) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা