‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’

মো. সাইদুর রহমান
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৬| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯
অ- অ+

বাংলাদেশের সংবাদের মূল কেন্দ্রবৃন্দুতে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর সফল ইউএন সফর। অথচ এখন আলোচনা হচ্ছে মুক্তাদির-এর স্টুডিও হামলা নিয়ে। আমাদের জন্য দুর্ভাগ্য দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে। এখনই সতর্ক হোন। চক্রান্তকারী সক্রিয়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন।

দেশের স্বার্থে অর্জন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আলোচনার পরিবর্তে বিকল্প পাবলিক এজেন্ডা সেট করে ফেলেছে ষড়যন্ত্রকারীরা। এমন পরিস্থিতিতে আমাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া জরুরি। কোনো ঘটনা যাতে দেশের গুরুত্বপূর্ণ অর্জন ও জাতীয় স্বার্থের আলোচনাকে আড়াল করে না ফেলে, সেদিকে সবার নজর থাকা জরুরি।

কেউ যদি ইচ্ছাকৃতভাবে জনমতের আলোচনার গতিপথ বদলানোর চেষ্টা করে থাকে, তার উদ্দেশ্য ও পেছনের তথ্য অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখতে হবে। তবে অনুমান নয়-প্রমাণের ভিত্তিতেই সত্যকে সামনে আনতে হবে। দেশের মানুষকে বিভ্রান্ত না করে, গুজব ও উত্তেজনা না ছড়িয়ে-তথ্য যাচাই করুন, সচেতন থাকুন, এবং জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনার বাইরে যেতে দেবেন না। সতর্ক থাকুন। তথ্য যাচাই করুন। আবেগের আগে সত্যকে গুরুত্ব দিন।

লেখক: প্রেস মিনিস্টার

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত