ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে মানুষের আর্তনাদ, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ০৯:৫১
অ- অ+

শক্তিশালী দুটি ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ উদ্ধারকর্মীদের সামনে এক হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি করেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ায় নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমন চিত্র উঠে আসছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর মুহূর্তেই একাধিক ভবন ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখনো সাহায্যের আহ্বান ও আর্তনাদ শোনা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আগেই সতর্ক করেছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি।

এদিকে আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে। বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত চিত্র পেতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা