বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০
অ- অ+

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর রয়টার্স’র।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেলপ্রতি ১০৬.১৪ ডলারে উঠে ১ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৫৫ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পরমাণু আলোচনা শুরু করা সম্ভব। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল।

ইরানের প্রস্তাবের শর্তগুলোর মধ্যে ছিল দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা এবং আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর করা। এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা এবং পরমাণু আলোচনা পুনরায় শুরুর কথা জানিয়েছিল তেহরান।

তবে ট্রাম্প শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সাংবাদিকদের তিনি বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সোমবার এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। এর আগে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনার খবরে তেলের দাম কমেছিল। ফলে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আবারও বাড়ে।

তবে ট্রাম্প একই সময়ে জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। মার্কিন ও ইরানি পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় সেখানে নৌ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি এবং প্রণালিটির পরিস্থিতির ওপর নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত