পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সিস হ্যালজেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৫| আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:০০
অ- অ+

২০২৬ সালের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

এবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হ্যালজেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়।

এর আগে সোমবার (৫ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।

নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সংক্রান্ত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেলকে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬০
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম