মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৮:৩৩
অ- অ+

আগামী ২০২৬–২৭ অর্থবছরে মুদি দোকান, বিউটি পার্লার, পোশাক বিক্রেতা ও রেস্তোরাঁসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী বলেন, নতুন কিছু ব্যবসা ও সেবাখাতকে ভ্যাটের নির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২০২৬–২৭ অর্থবছরে ১৬টি খাতকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনী পণ্যের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার ব্যবসা, ডেকোরেটর প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, রং, স্যানিটারি ও ফিটিংসের দোকান, টাইলসের দোকান, ঢেউটিনের ব্যবসা, রড ও সিমেন্টের বিক্রেতা, ফার্নিচার ব্যবসা, বিউটি পার্লার, মিষ্টির দোকান এবং রেস্তোরাঁ।

সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪–২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

সরকারের লক্ষ্য রাজস্ব আহরণের পরিধি বাড়ানোর পাশাপাশি আরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে কর ব্যবস্থার আওতায় নিয়ে আসা। এ লক্ষ্যে নতুন অর্থবছরে নির্দিষ্ট কর ব্যবস্থার আওতা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
অর্থবিল-২০২৬ সংসদে পাস, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’; ২৩১ বছরের গৌরবগাঁথা: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা