ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৪:০৭
অ- অ+

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, ‘অপূরণীয় এ শোকের মুহূর্তে আমরা স্বজন হারানো মানুষের পাশে আছি। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

তিনি আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

তিনি বলেন, ‘এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পাওে, সেই কামনা করছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা