সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলে বাড়বে একাধিক ভাতা-সুবিধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৩:৪৩
অ- অ+

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত খসড়ায় সবচেয়ে আলোচিত বিষয় হলো টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা পাওয়া কর্মচারীদের জন্য এটি ১ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে, যা বিদ্যমান হারের তুলনায় পাঁচ গুণ বেশি।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বর্তমান মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতিতে ২০০ টাকা টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

শুধু টিফিন ভাতাই নয়, নতুন পে-স্কেলের খসড়ায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ, বৈশাখি উৎসব ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা এবং কর্মচারীদের সন্তানদের শিক্ষার জন্য মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালু করা।

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা স্কিম চালুর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত যত্ন ও সহায়তা নিশ্চিত করতে বিশেষ চাইল্ড কেয়ার ভাতা হিসেবে মাসিক ২ হাজার টাকা প্রদানের সুপারিশও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত সুবিধাগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় কিছুটা স্বস্তি মিলবে। তবে এসব সুপারিশ কার্যকর হতে হলে সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা