বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৭:৩৭
অ- অ+

নতুন করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সে দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়া সমর্থন দেবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে তা দেশটির প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানেই বোঝা গেছে।

চীন সফর নিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীন সর্বোচ্চ সহায়তা করবে। এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত হয়েছে দুই দেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বের সম্পর্ক ছাড়িয়ে এবারের সফরে চায়না-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা