১৩৭ কোটি টাকা সহায়তা পাবে পৌনে আট লাখ কৃষক: মতিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৪৮
অ- অ+

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ জেলার ৭ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার পুনর্বাসন সহায়তা দেবে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, এসব সহায়তার মধ্যে হাওরের ছয় জেলায় বোরো আবাদে এবং উত্তর-মধ্যাঞ্চলে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারি ও বোরো ধান আবাদে কৃষকদের সহায়তা হিসেবে বীজ, রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) ও নগদ সহায়তা দেয়া হবে।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ছয়টি জেলা এবং দেশের উত্তর-মধ্যাঞ্চলের ১৮ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তা দেয়া হবে।

ঢাকাটাইমস/৩অক্টোবর/এমএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা