সৌদি পুলিশের গুলিতে নিহত শাহ পরানকে ভৈরবে দাফন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪৭| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৫০
অ- অ+

সৌদি আরবে পুলিশের গুলিতে নিহত ভৈরবের শাহ পরানের (৩২) লাশ বুধবার দুপুরে দেশে আনার পর বিকালে জানাজা শেষে স্থানীয় চন্ডিবের এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৬ জুন সকালে তার ফুফাতো ভাই শামীম আহমেদকে নিয়ে সৌদির দাম্মাম শহর থেকে আলকাতিফ শহরে যাওয়ার পথে কারফিও এলাকায় ঢুকে পড়লে পুলিশ তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।

এসময় ভৈরবের মাহাবুব নামে একজন গুরুতর আহত হন। ঘটনার সময় আলকাতিফ শহরে শিয়া সুন্নিদের সংঘর্ষের জেরে কারফিও চলছিল।

নিহত শাহ পরানের বাবার নাম নূরুল ইসলাম এবং তার বাড়ি ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামে।

সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় মাস পর বুধবার তার লাশ দেশে এসেছে।

তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন বলে তার পরিবার জানায়।

বাড়িতে লাশ আসার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের নতুন কমিটি আসছে, জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকার কথা তুলে ধরে বিদায়ের বার্তা রাকিবের
বাড্ডায় ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
রাজধানীতে ১৫ আগস্টের প্রস্তুতি সভায় পুলিশের অভিযান, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা