মুশফিকদের জন্য ছয় কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। এই জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য মোট ছয় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর টেস্টের চতুর্থদিন অজিদের ২০ রানে হারিয়েছে টাইগাররা।
গত রবিবার মিরপুরে শুরু হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা সব উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে।
পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২১৭ রানে অলআউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে ৪৩ রানের লিডে ছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ২২১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ফলে, অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২৬৫ রানের। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৪৪ রান সংগ্রহ করে অলআউট হয়।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































