রোদেলা হত্যার বিচার নিয়ে পরিবারে হতাশা

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮
অ- অ+

বিয়ের মাত্র দেড় মাস না যেতেই স্বামীর বাড়িতে নির্মমভাবে নিহত কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যাকাণ্ডের দুই বছর পূর্তি হচ্ছে বুধবার। দীর্ঘ এই সময় ধরে মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের অপেক্ষায় থাকা প্রহর গুণছেন রোদেলার বাবা-মা সহ স্বজনেরা।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রোদেলা হত্যা মামলাটি বিচারাধীন। ব্যাপক তদন্ত শেষে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়ায় আদালতে স্বামী সোহানুর রহমান সোহানসহ আটজনকে আসামি করে মামলাটির চার্জশিট দিয়েছে পুলিশ।

তবে এখনো গ্রেফতার হননি ঘাতক স্বামী সোহান। শ্বশুর, শাশুড়ি ও ননদসহ অন্য সাত আসামিও আদালত থেকে জামিন পেয়েছেন।

ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা শহরের আলিপুর খাঁবাড়ি এলাকার শওকত হোসেন খান শকার একমাত্র মেয়ে ছিলেন। ২০১৭ সালের ১৩ জানুয়ারি গোয়ালচামটের নতুন বাজার এলাকার মমিনুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান সোহানের সঙ্গে তার বিয়ে হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই দশ লাখ টাকা যৌতুকের জন্য রোদেলাকে চাপ দিতে থাকেন শ্বশুরবাড়ির লোকেরা। এজন্য তাকে নানাভাবে মানসিক যন্ত্রণা দিতেন। একপর্যায়ে রাতের বেলা স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিতভাবে শ্বাসরোধে রোদেলাকে হত্যা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই গাফফার জানান, রোদেলার মৃতদেহের ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

তিনি জানান, মামলার চার্জশিটভুক্ত অন্য সাত আসামি রোদেলার ননদ সুমি বেগম, শাশুড়ি আনোয়ারা বেগম, ভাসুর মো. সুমন, ভাসুরের স্ত্রী রেখা বেগম, শ্বশুর মোমিনুর রহমান সেন্টু, ননদের স্বামী মো. হাফিজ ও স্বামী সোহানের মামাতো ভাই সাজিদ আদালত থেকে জামিন পেয়েছেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি সোহান পলাতক রয়েছে।

তবে সোহানকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন এসআই গাফফার।

রোদেলার মা রুমা খান হতাশা প্রকাশ করে বলেন, ‘গত দুই বছর ধরে আমরা বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি। এখনো রোদেলার ঘাতক স্বামী গ্রেফতার হননি। মামলাটিকে দীর্ঘায়িত করতে নানাভাবে অপচেষ্টা করছেন প্রভাবশালী আসামিরা। মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

রোদেলার বাবা শওকত হোসেন খান বলেন, ‘এ মামলায় ১৭ জন সাক্ষী রয়েছেন। পুলিশ ইতোমধ্যে চার্জশিট দিয়েছে। আশা করছি, আসামীদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুতই অভিযোগ (চার্জ) গঠন ও বিচার শুরু হবে।’

এদিকে অপার সম্ভাবনাময় প্রাণের প্রিয় এই সন্তানের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে রোদেলার পরিবার।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা