কংগ্রেসে এবার রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ১৫:২৪
অ- অ+

লোকসভা নির্বাচনে প্রার্থী হতে এবার কংগ্রেসে ভিড়লেন বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদব। গত বুধবার তিনি দিল্লি কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিতের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন।

সে সময় শীলা নাকি রাজপালকে দিল্লির উত্তর-পূর্ব আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন। তিনি তাতে সম্মতিও জানান। সংবাদ মাধ্যমকে অভিনেতা নিজেই এ খবর জানান।

খবর সত্যি হলে এই আসনে রাজপালকে লড়তে হবে বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারির সঙ্গে। দিল্লির উত্তর-পূর্ব আসন থেকে মোদির দল তিওয়ারিকেই মনোনয়ন দিয়েছে।

প্রসঙ্গত, তিন মাসের কারাদণ্ড ভোগ শেষে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে তিহার জেল থেকে ছাড়া পান রাজপাল। ঋণখেলাপির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

রাজপালের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে মুরলি প্রজেক্ট নামের একটি প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের কথা বলে তিনি ও তার স্ত্রী রাধা পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ২০১১ সালের ৩০ জুনের মধ্যে সুদসহ আট কোটি টাকা ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু রাজপাল টাকা ফেরত দেননি।

এর আগে কংগ্রেসে যোগ দেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। গত ২৮ মার্চ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করার পর তিনি কংগ্রেসে যোগ দেন। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ঊর্মিলা প্রার্থী হয়েছেন উত্তর মুম্বাই কেন্দ্র থেকে।

ঢাকাটাইমস/৫এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
সুন্দরগঞ্জে বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ