সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১৮:৫০
অ- অ+

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. তৌহিদ সামাদ পদত্যাগ করেছেন।

সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তারা জানান, উভয় কর্মকর্তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এছাড়া, সোমবার সকালে বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি (ইডরা) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগ করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজী হননি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা