অভিনেতা সালেহ আহমেদের দাফন সম্পন্ন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:২৭
অ- অ+

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরখান সরকারি কবরস্থানে দাফন করা হলো গুণি অভিনেতা সালেহ আহমেদকে। এর আগে বাদ মাগরিব উত্তরখান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন বেলা আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালেহ আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেতার মেয়ে লিনা এবং মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু এ খবর নিশ্চিত করেন।

সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। সাত বছর আগে তিনি ব্রেন স্টোক করেন। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাতরোগ ছিল। তিনি স্পষ্টভাবে কথা বলতে ও হাটতে পারতেন না। পাঁচ বছর ধরে চিকিৎসা করাচ্ছিলেন অ্যাপোলো হাসপাতালে।

কিন্তু জীবনের শেষ বেলায় এসে অর্থ সংকটে পড়েন অভিনেতা সালেহ আহমেদ। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন। তার এই দুরাবস্থায় চলতি বছরের ১২ জানুয়ারি তাকে ২৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা দিয়ে পরে চিকিৎসা শুরু করেন।

সপ্তাহখানেক আগে সালেহ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সালেহ আহমেদের জন্ম বগুড়ার সারিয়াকান্দিতে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দেশ স্বাধীনের আগে বিটিভিতে নিয়মিত অভিনয় করতেন।

১৯৯১ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সালেহ আহমেদ। কেরিয়ারে বহু নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা