নাটোরে নাগর নদে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৯, ২৩:৪৫
অ- অ+

নাটোরের সিংড়ায় নাগর নদে সেতুর সাথে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাঝি মাহফুজ প্রমাণিকের লাশ উদ্ধার করেছে ডুবরি দল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগর নদের দমদমা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাঝি উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের সারদার নগর গ্রামের মৃত মফেল প্রামাণিকের ছেলে।

নাটোর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিকালে সিংড়া বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি কাঠবোঝাই নৌকা আত্রাইয়ের পসিরের দিকে যাচ্ছিল। এসময় দমদমা এলাকা পৌঁছলে মাঝি মাহফুজ প্রামাণিক অসাবধনতাবশত সেতুর সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। সন্ধ্যায় নাটোর ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরি দল এসে রক্তাক্ত লাশটি উদ্ধার করে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য