নকিয়ার ডিএসএলআর ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১১:০৪
অ- অ+

ডিসএসএল ফোনের মতো শক্তিশালী ক্যামেরা লেন্সে বাজারে আসছে নতুন নকিয়া ফোন। মডেল নকিয়া ৭.২। সম্প্রতি ফোনটির কনফিগারেশন অনলাইনে প্রকাশ হয়েছে।

গিকবেঞ্চের প্রকাশিত প্রতিবেদনে সিঙ্গেল কোরে এই ফোন ১৬০৪ স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন পেয়েছে ৫৮২১।

আগামী মাসে বার্লিনে লঞ্চ হবে নকিয়িা ৭.২। ফোনটিতে ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর থাকছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ব্যবহৃত হবে। ফোনটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে।

নকিয়ার নতুন এই ডিভাইসটিতে ৬.১৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে থাকতে পারে এইচডিআর টেন সাপোর্ট। ডিসপ্লের উপরে ছোট নচ থাকতে পারে।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে তিনটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ফোনের ভিতরে থাকবে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ব্যাটারি।

৫ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে ফোনটি অবমুক্ত করা হবে। এসময় নকিয়া ৬.২ মডেলের আরেকটি ফোনও অবমুক্ত করবে এইচএমডি গ্লোবাল।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় পিবিআইয়ের জালে ৫ আসামি
দক্ষিণ বনশ্রীতে জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তায় আইনি কাঠামোবদ্ধ ‘পিপলস কুইক রেসপন্স টিম’